উদ্বোধনকালে তিনি বলেন, দেশের ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য অনলাইন প্রচারণা নিয়ে কাজ করবে ‘আমাদের অ্যাড’। পাশাপাশি পেশাদার ব্লগার ওয়েবমাস্টার, সামাজিক গ্রুপ তথা বাংলাদেশের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করবে প্রতিষ্ঠানটি। মাঝারি ও বড় উদ্যোক্তারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে তাদের পণ্য অথবা সেবার তথ্য খুব কম খরচে জানাতে পারবেন ‘অ্যামাদের অ্যাড’ এর মাধ্যমে। হাজার হাজার ওয়েবসাইটের মাধ্যমে তাদের পণ্য ও সেবার কথা জানিয়ে দিতে পারবেন কাঙ্ক্ষিত ক্রেতা ও ভোক্তাদের কাছে। আর এই কাজটি করার জন্য মাত্র এক মিনিট সময় লাগবে। বড় ব্যবসা অথবা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচারণা কিংবা ইন্টারনেটের মাধ্যমে বিজনেস ব্র্যান্ডিং করতে পারবেন খুব সহজেই। যাদের নিজস্ব ব্লগ কিংবা ওয়েবসাইট নেই তারাও অ্যাফিলিয়েশন সার্ভার ব্যবহার করে আয় করতে পারবেন।
একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানের অনেকে বলেন, এটি বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট বলে লেনদেনের ব্যাপারে যথেষ্ট সুবিধাজনক ভূমিকা পালন করবে।
সকল বিজ্ঞাপন দাতা ও ওয়েবসাইট ওনারদের এগিয়ে আসারও আহ্বান জানান আমাদের অ্যাড ডটকমের সিইও।
home
Home
Post a Comment